✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টয়োটার বৈশ্বিক উৎপাদনে ৩.৯% পতন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১৫:২৩:৩২ |
বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক উৎপাদন হ্রাসের খবর জানিয়েছে।

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে উৎপাদন ৩ দশমিক ৯ শতাংশ কমে ৭ লাখ ৪৯ হাজার ৬৭৩ ইউনিটে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চার মাস ধরে টয়োটার বৈশ্বিক উৎপাদন নিম্নমুখী রয়েছে। একই সময় টয়োটার বৈশ্বিক বিক্রিও ৩ দশমিক ৩ শতাংশ কমে ৭ লাখ ৩৭ হাজার ১৩৪ ইউনিটে নেমে এসেছে, যা গত তিন মাসের মধ্যে প্রথম পতন। মূলত চীন ও জাপানের বাজারে উৎপাদন কমে যাওয়ায় এ নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। 

খবর জাপান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..